রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

সায়েদাবাদ পানি শোধনাগার পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ধলপুরে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও ফেজ-২ পরিদর্শন করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মুহা. তাজুল ইসলাম।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শনকালে তিনি প্রস্তাবিত সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ এর জন্য নির্ধারিত জায়গাও ঘুরে দেখেন।

স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সায়েদাবাদ পানি শোধনাগারের সার্বিক কার্যক্রম সর্ম্পকে মন্ত্রীকে অবহিত করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. জহিরুল ইসলাম এবং ঢাকা ওয়াসা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী ঢাকা ওয়াসার কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মিডিয়ার সাহায্য নিয়ে ঢাকা ওয়াসার কার্যক্রম জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরারও পরামর্শ দেন।

উল্লেখ, সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে এবং সম্পন্ন হয় ২০০২ সালে। ৫৮৪ কোটি টাকার এ প্রকল্পে বিশ্ব ব্যাংক, ফ্রান্স ও জাপান ছাড়াও বাংলাদেশ সরকার অর্থায়ন করে। এখান থেকে দৈনিক ২২ দশমিক ৫ কোটি লিটার পানি সরবরাহ করা হয়।

অপরদিকে সায়দাবাদ পানি শোধনাগার ফেজ-২ এর কাজ শুরু হয় ২০১০ সালে এবং সম্পন্ন হয় ২০১২ সালে। ১১৪০ কোটি টাকার এ প্রকল্পে অর্থায়ন করে ডেনমার্ক এবং বাংলাদেশ সরকার। এখান থেকেও দৈনিক ২২ দশমিক ৫ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ