রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

রাজধানী থেকে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্যসহ আটক ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর ফাঁকি দিয়ে ভারতীয় অবৈধ পণ্য বাজারজাত করায় রাজধানীর লালবাগ থেকে প্রায় তিন কোটি টাকা সমমূল্যের মালামালসহ আটজনকে আটক ও দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে র‍্যাব।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মুহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহা. রেজাউল করিমের নেতৃত্বে পৃথক এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- চালক সোলায়মান (৩৮), হেলপার মুহা. ইসহাক আলী (৪০), শাহনেওয়াজ ওরফে বাপ্পী (৩৪), মুজাহিদুর রহমান শিকদার (৩৪), ওমর শরীফ (৩৩), আরেক কাভার্ডভ্যান চালক মো. ইয়াছিন (২৭), হেলপার আরিফ হোসেন (২৩) ও হারুনুর রশীদ মোল্লা (৫৬)।

র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মুহাম্মদ আনিসুজ্জামান জানান, আটককৃতরা সরকারের কর ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বডিস্প্রে, মেহেদী, তেল, আইলাইনার, সানস্কিনসহ অন্যান্য পণ্যসামগ্রী চোরাচালানের মাধ্যমে ঢাকায় এনে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ