রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

'দাড়ি-টুপিওয়ালা লোকটি অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে থাকলেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবি সিদ্দিক


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসতাল) এর বিপরীতে এবং জাতীয় যাদুঘরের পাশের ফুটপাতে গতকালের আগের দিনের ঘটনা (৪/৫/২০১৯)।

একদল মহিলা এসে দুই তিন গ্রুপে ভাগ হয়ে যাকে ইচ্ছে তাকে ধরে মোবাইল, মানিব্যাগ, হাতঘড়ি ইত্যাদি যা পাচ্ছে তাই ছিনিয়ে নিয়ে যাচ্ছে।

যারা দিচ্ছে না তাদের জামাকাপড় ধরে টানাটানি, অশালীন গালাগাল, ধাক্কাধাক্কি এমনকি চড় থাপ্পড়ও দিচ্ছে।

আমার পকেটে হাত দেয়ার জন্য অনেক জোরাজোরি করেছে। একপর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের দিকে ফেলে দিয়েছে।

দাড়ি-টুপিওয়ালা লোকটির পকেটের সবগুলো টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি লজ্জায় টানাটানিও করতে পারছেনা, অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে থাকলেন।

কথা বলে জানতে পারলাম হুজুর লোকটির মা পিজি হাসপাতালে ভর্তি আছে। সে বলল পকেটের সব তো নিয়ে গেল। বের হয়েছিলো খাবার কিনতে।

ব্যাপারটা খুবই খারাপ লাগলো।

(ফেসবুক থেকে সংগৃহীত)

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ