সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন মনিটরিং চালু হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনিয়ম বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আমরা মাঠপর্যায় থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ও নজরদারি জোরদার করেছি। অনলাইনের মাধ্যমেও আমরা মনিটরিংয়ের চিন্তা ভাবনা করছি। শিগগরিই আমরা এ ধরনের ব্যবস্থা নিতে পারবো।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুরের হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৮ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত ১০ বছরে আমাদের শিক্ষাব্যবস্থায় যেসব পরিবর্তন হয়েছে তারই ধারাবাহিকতায় এখন আমরা আমাদের শিক্ষায় যেন মূল্যবোধ অর্ন্তভুক্ত করতে পারি সে চেষ্টা করছি। যেন শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয়।

তিনি বলেন, আমরা নতুন একটি কার্যক্রম শুরু করছি, মুক্তিযুদ্ধকে জানো, বঙ্গবন্ধুকে জানো। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ৭ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা তার এলাকায় মুক্তিযুদ্ধকালীন সময়ে কী ঘটেছিলো তা জানতে পারবে এবং সেই ইতিহাস তুলে আনবে। এর মধ্যে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। এছাড়াও অনেক সংগ্রামের বিনিময় অর্জিত দেশটির প্রতি তাদের মমত্ববোধ বাড়বে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ