রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পরিবারের সামনে সতর্ক করে ১০৩ কিশোরকে ছেড়ে দিল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অশ্লীল অঙ্গভঙ্গি, কটূক্তি ও যৌন হয়রানির অভিযোগে রাজধানীর হাতিরঝিল ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১১০ কিশোর-তরুণকে আটক করে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে ও শনিবার ভোরে তাদের মধ্যে ১০৩ জনকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ১০৩ জনের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না। তাই তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে বাকি ৭ জনের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই তাদের হেফাজতে নেয়া হয়েছে।

তিনি জানান, ১০৩ জনের পরিবারের সদস্যদের ডেকে তাদের সতর্ক করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয়া হয়।

অভিযানের বিষয়ে ওসি জানান, যাদের আনা হয়েছিল তাদের কেউ কেউ বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন জায়গায় জটলা করে নারীদের যৌন হয়রানি, পথচারীদের নানাভাবে কটূক্তি এবং অশ্লীল ভঙ্গি করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ