শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

ইরানে ৯ বছরের শিশুকে ২২ বছরের যুবকের বিয়ের ভিডিও ভাইরাল, নিন্দার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইরানের সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলিতে ৯ বছরের শিশুকে ২২ বছরের যুবকের বিয়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তার বিয়ে বন্ধে নিন্দার ঝড় ওঠেছে।

আল-আরাবিয়ার বরাতে জানা যায়, মধ্য ইরানের প্রদেশ কোহাগলিয়া বাহামাস জেলার লাক গ্রামে এ বিয়েটি অনুষ্ঠিত হয়। যেখানে উভয় পরিবারটিই মধ্যবিত্ত ছিলো। ছেলের বিয়ে ঠিক করা হয় ৯ বছরের একটি শিশুর সঙ্গে।

ভিডিওটিতে দেখা যায়, ২২ বছরের এক যুবকের সঙ্গে বিয়ের সাজে বসে আছে ৯ বছরের ছোট্ট একটি মেয়ে। মেয়েটিকে হ্যাঁ বলতে বলা হয়, মেয়েটি লজ্জায় হ্যাঁ বলতে পারে না। ছোট্ট আওয়াজের জবাবে হ্যাঁ বলে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় শিশুটির বিয়ে বন্ধে প্রচারণা চালায়, সরকারকে আবেদন করে এ বিয়ে বন্ধ করতে। বাল্য বিয়ে বন্ধ করতে আইন করতে অনুরোধ করে সরকারকে।

তবে বার্তা সংস্থা আইএসএনএ-এর খবরে বলা হয়েছে, অল্প বয়সী ছেলে ও মেয়ের পরিবারের সাথে কথা বলার পর
এ বিয়ের চুক্তি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ইরানের আইনে মেয়েদের ন্যূনতম ১৩ বছর ও ছেলেদের ১৫ বছর বয়স বিয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। সূত্র: আল-আরাবিয়া ডটনেট

https://twitter.com/IranIntl/status/1168658014590709764

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ