শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

রংপুর-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাদ এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের বড় ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

মঙ্গলবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাদ এরশাদ।

এর আগে এ আসনের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ও এরশাদের ভাগ্নি মেহেজেবুন্নেছা রহমান টুম্পা।

আরও চারজন রয়েছেন দলীয় মনোনয়নপ্রত্যাশী। ৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেবে পার্টির পার্লামেন্টারি বোর্ড।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ