সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

নতুন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা শরণার্থী শিবিরের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব আলম তালুকদার। বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সোমবার বিকেলে আরেক প্রজ্ঞাপনে বর্তমান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মুহা. আবুল কালামসহ সাত ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার করে নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বিষয়ে মুহা. আবুল কালাম বলেন, আমার দুই বছর পূর্ণ হয়েছে। বিধি অনুযায়ী আমাকে বদলি করা হয়েছে।

এসময় দায়িত্বপালনকালে বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকদের সহযোগিতা পাওয়ায় তাদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ