বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

'আসামের মুসলমানদের রাষ্ট্রহীন করার চক্রান্ত করছে ভারত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসামে এনআরসি’র নামে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন বাংলাভাষী মানুষকে বাদ দিয়ে আসামের নাগরিক তালিকা প্রকাশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, জাতীয় নাগরিক পুঞ্জীর নামে আসামের বাংলা ভাষাভাষী মানুষ বিশেষকরে মুসলমানদেরকে রাষ্ট্রহীন করার চক্রান্ত করছে ভারত সরকার। ভারতের এ কর্মকান্ডে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জনগণ গভীরভাবে উদ্বিগ্ন।

আসামে যুগযুগ ধরে বসবাসরত নাগরিকদেরকে নাগরিক তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এসব নাগরিকদের জন্যে ডিটেনশন ক্যাম্প তৈরী করা হয়েছে। আসামের রাজধানী গুয়াহাটিসহ বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে ভারত সরকার আসামে একটি বড় ধরণের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে চায়।

নেতৃদ্বয় আসামে এনআরসি’র নামে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষকে রাষ্ট্রহীন করার লক্ষ্যে প্রণীত নাগরিক তালিকা অবিলম্বে স্থগিত করার দাবী জানান।

একই সাথে এনআরসি থেকে বাদ পড়া আসামের নাগরিকদের উপর কোন ধরণের জুলুম নির্যাতনের পদক্ষেপ নেয়ার বিষয়ে হুশিয়ারী উচ্চারণ করে ভারত সরকারকে মানবতাবিরোধী কর্মকান্ড বন্ধ করার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ