রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

'যারা ওয়াজ থেকে শব্দ কাট করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোশ্যাল মিডিয়ায় আলোচিত-সমালোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বলেছেন, ‘হিংসা-প্রতিহিংসা থেকে অনেকে আমার বক্তব্য কাট করে ট্রল করছে’।

বুধবার তাহেরীর বক্তব্যে সরকারি নজরদারিতা হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিক্রিয়ায় মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী নিজ অবস্থানের কথা এভাবে ব্যক্ত করেন।

ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অশ্লীল আচারভঙ্গি নিয়ে সমালোচনার জবাবে তাহেরী বলেন, ‘ওয়াজ-মাহফিল নিয়ে সমালোচনা দু-একজন করতেই পারেন। কিন্তু আমার গ্রহণযোগ্য আলোচনার বিষয়গুলো নিয়েই তো আপনারা প্রচার করবেন।

‘যারা ওয়াজ-মাহফিল থেকে শব্দ কাট করে আমাকে সমালোচনার পাত্র হওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান।’ যোগ করেন তাহেরী।

ওয়াজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারির বিষয়ে তিনি বলেন, ‘সরকার-আইনশৃঙ্খলা বাহিনী যে কাউকে নজরদারিতে রাখতে পারে। এতে আমি বিচলিত নই।’

প্রসঙ্গত, বক্তব্যে অশ্লীল ভঙ্গি, নাচ-গানসহ  বিনোদনমূলক কথা বলার কারণে  সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে।

ওয়াজে অশ্লীলতা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) আবু বকর ছিদ্দীক বলেন, যেকোনো ওয়াজ ও ওয়াজের বক্তাকে আমরা নিয়মিত ফলোআপ করি। আমাদের সাইবার সেল এ নিয়ে কাজ করছে। তারা রিপোর্ট করলে তার (তাহেরী) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ