বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর লোডশেডিং কমাতে ব্যবস্থাপনা ও অপেক্ষার পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু ১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

চলাচলের সুবিধায় মসজিদুল হারামের আঙ্গিনা প্রসারিত করলো সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

সৌদি আরবের মসজিদুল হারামের আঙ্গিনা ৩,০০০ বর্গমিটার বাড়িয়েছে হারামাইন শরিফাইন বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির এক চলমান প্রকল্প।

আল-আরাবিয়া ডটনেটের বরাতে জানা যায়, প্রকল্পটির লক্ষ্য বায়তুল্লাহর দর্শনার্থীদের যাতায়াত সহজতর করা ও জনসমাগমকে শৃঙ্খলাবদ্ধ করা।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ অনুসারে, আগেকার প্রকল্প বাস্তবায়নের সময় আঙ্গিনা বাড়াতে বেশ কয়েকটি অজুখানা সরিয়ে ফেলা হয়েছে।

জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, প্রকল্পটির কাজ অল্প বাকি থাকলেও এ মাসের শেষেই শেষ হয়ে যাবে। এ প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হল মসজিদের ভিতরে ও বাইরে মুসল্লিদের ধারণ ক্ষমতা বৃদ্ধি করা।

হরামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি বিশ্বাস করে, মসজিদুল হারাম ও মসজিদুন নববির উন্নয়ন প্রকল্পগুলি আল্লাহর মেহমানদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। জেনারেল প্রেসিডেন্সি আরো জানা যায়, আমরা দিন দিন বিভিন্ন পরিকল্পনা অনুসারে সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় হাজিদের সুযোগ সুবিধা দিতে চেষ্টা করে যাচ্চি। সূত্র: আল-আরাবিয়া ডটনেট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ