রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, 'পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যে হামলা চালিয়েছে তা শান্তিকামী সকল মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারো বহিপ্রকাশ ঘটিয়েছে। কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা আমরা মেনে নিতে পারি না। ইরানের সাথে আলোচনা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। এমনকি ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনও লঙ্ঘন করেছে। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোন রীতিতেই পড়ে না। এই হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক শিশুকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল মানবতাবিরোধী চরম অপরাধ করেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রোববার (১ মার্চ) বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. আহমদ আব্দুল কাদের বলেন, আমরা এই মুহূর্তেই ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। শান্তিকামী বিশ্বকে আহ্বান করছি ইরানের পাশে দাঁড়ানোর জন্য। আরব দেশের জনগণকে আহবান করছি মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে গর্জে উঠার জন্য। মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র ইসরাইল রুখে দাঁড়ানোর জন্য।

খেলাফত মজলিস মহাসচিব বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানাচ্ছি, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানে এই হামলার বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে এবং মার্কিন ও ইসরাইল বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের বিপ্লবী জনতা দখলদারদের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করছে।' 

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগর দক্ষিণ ওলামা সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান।

সমাবেশ শেষে উত্তর গেট হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ