বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর লোডশেডিং কমাতে ব্যবস্থাপনা ও অপেক্ষার পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু ১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

এডিস মশার লার্ভা পাওয়ায় ৬ বাড়ির মালিককে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৬ বাড়ি মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ১১৮টি বাড়ি পরিদর্শন করে ৪টিতে এডিস মশার লার্ভা এবং ২টিতে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় মোট ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ২০টি বাড়ি এবং হাটখোলা রামকৃষ্ণ মিশন কে এম দাস লেন পরিদর্শন করেন। এ সময় তিনি এডিস মশার লার্ভা পাওয়ায় ১৯৩ ফকিরাপুলের নির্মাণাধীন একটি ভবনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বড় মগবাজার ওয়ারলেস এলাকার ৩২টি বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি শেরে বাংলা রোডের ৪৩/১ হাজারীবাগের বাড়ির ছাদে পরিত্যক্ত টায়ারে এডিসের লার্ভা পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী হাজারীবাগ শেরে বংলা এলাকার ৩০টি বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি কেএমদাস লেনের দুটি বাড়িতে লার্ভার প্রজননস্থল উপযোগী পরিবেশ পাওয়ায় পাঁচ হাজার ও অভয় দাস লেনের দুটি বাড়িতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় চার হাজার টাকা জরিমানা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ