রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে সোমবার রাতে ঢাকায় এসেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পরে সাংবাদিকদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার জন্যই তার এই সফর।

আজ মঙ্গলবার সকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকের পর সেখানে তার সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া এক মধ্যহ্নভোজে যোগ দেবেন তিনি।

বিকেলে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তার সম্মানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের দেয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

এ সফরে অবৈধ অভিবাসন, অনুপ্রবেশ, কানেক্টিভিটি, রোহিঙ্গা সংকট এবং দীর্ঘদিনের অমীংমাসিত তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন নিয়ে আলোচনা হতে পারে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে শেষে বুধবার সকালে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ