বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর লোডশেডিং কমাতে ব্যবস্থাপনা ও অপেক্ষার পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু ১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

চলন্তিকা বস্তিতে সরকারি উদ্যোগেই পুনর্বাসন করতে হবে: জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের (এমপি) বলেছেন, মিরপুরের চলন্তিকা বস্তিতে সর্বস্ব হারানো হত-দরিদ্র মানুষদের সরকারি উদ্যোগেই পুনর্বাসন করতে হবে। হত-দরিদ্র এই মানুষদের ভোটেই সরকার নির্বাচিত হয়। অগ্নিকাণ্ডে সবহারা এই মানুষগুলোই আমাদের মূল শক্তি।

আজ মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে ভস্মিভূত মিরপুরের চলন্তিকা বস্তির মানুষদের মধ্যে ত্রাণ বিতরণকালে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

এ সময় জি এম কাদের আরও বলেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় বাজেট তৈরি হয়। আর বাজেটে দুঃস্থ ও হতদরিদ্র মানুষের কল্যাণে বরাদ্দ থাকে। সরকারের অনেক অনেক সুবিধা থাকে যা নিঃস্ব মানুষের কল্যাণে কাজে আসে। কিন্তু আমরা নেতা-কর্মীদের দেয়া সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সাধ্যমত সহায়তা নিয়ে দুঃস্থ মানুষের পাশে সব সময় থাকবো।

তিনি আরো বলেন, সংসদেও আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে কথা বলব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জাপা নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন জি এম কাদের।

এ সময় জাপা মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চলন্তিকা বস্তির জমি সরকারি খাস জায়গা। এই জমি কারো দখলে থাকতে পারে না। এই জমিতে যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হতদরিদ্র মানুষদের তালিকা করে পুনর্বাসনের দাবিও জানিয়েছেন রাঙ্গা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ