শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের মৃত্যুতে হেফাজত আমিরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজীর মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী এক শোকবার্তায় আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী’র মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (৫ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরীর মা ফাতেমা বেগম রোববার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়ি বাবুনগরে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৩ বছর।

উল্লেখ্য, আল্লামা বাবুনগরীর মা প্রখ্যাত বুযুর্গ আল্লামা হারুন বাবুনগরী-এর মেয়ে, শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বোন এবং আল্লামা আবুল হাসান এর সহধর্মিনী।

মরহুমার নামাজে জানাজা আগামীকাল ৫ আগস্ট সোমবার সকাল ১০ টা ৩০ মিনিটে চট্টগ্রাম ফটিকছড়িস্থ বাবুনগর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ