শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

ডেঙ্গু প্রতিরোধে লম্বা প্যান্ট পায়জামা মোজা পরার পরামর্শ মেয়রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু মোকাবিলায় নগর কর্তৃপক্ষ তার সর্বশক্তি দিয়ে মাঠে আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে তিনি সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরার পরামর্শ দেন।

আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন। কোরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে মসজিদের খতিব ও ঈমামদের সঙ্গে মতবিনিময় এবং অ্যারোসেল স্প্রে বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করে ডিএসসিসি।

মেয়র সাঈদ খোকন বলেন, আমাদের সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। আগামী সেপ্টেম্বরের পহেলা সপ্তাহের মধ্যে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।

এছাড়া, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এডিস মশার লার্ভা ধ্বংসে প্রতিদিন ৬০টি বাড়িতে ডিএসসিসির টিম যাবে বলেও জানান তিনি।
মেয়র বলেন, ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন নানা উদ্যোগ নিয়েছে। এডিস মশার লার্ভা নষ্ট করতে আগে প্রতিদিন কমপক্ষে ৩০টি বাসায় আমাদের ইনসপেকশন টিম গেছে।

আগামী দিন থেকে প্রতিদিন কমপক্ষে ৬০টি বাসায় আমাদের টিম যাবে। জনসচেতনতার মধ্য দিয়ে রাজধানীকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব। আমাদের নাগরিকরা এখন সবাই সচেতন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ