রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টেক্সাসে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২৬ জন।

স্থানীয় সময় রোববার সকালে যুক্তরাষ্ট্র-মেক্সিকান সীমানা থেকে কয়েক মাইল দূরে এল প্যাসো শহরে সিয়ালো ভিস্তা শপিং মলের কাছে খুচরা বিক্রির দোকান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারী এ হামলা চালায়।

২১ বছর বয়সী এক তরুণকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তিনিই একমাত্র হামলাকারী বলে মনে করা হচ্ছে। তাকে গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেছেন মার্কিন জনপ্রতিনিধিরা।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম প্যাট্রিক ক্রুসিয়াস। এল প্যাসো থেকে প্রায় ৬৫০ মাইল (১০৪৬ কিলোমিটার) পূর্বে অ্যালেনের ডালাস-অঞ্চল নগরীর বাসিন্দা সে। হামলা চালাতে ৯ ঘণ্টা গাড়ি চালিয়ে এল পাসো শহরে এসেছিলো এ শেতাঙ্গ বর্ণবাদী।

সিসিটিভির ছবি বন্দুকধারীর বলে নিশ্চিত হওয়া গেছে। মার্কিন মিডিয়াতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি কালো টি-শার্ট ও কানে প্রোটেক্টর পরা একজন তরুণ একটি অ্যাসল্ট রাইফেল হাতে শোরুমটিতে ঢুকছেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এটিকে ‘টেক্সাসের ইতিহাসের সবচেয়ে মারাত্মক দিন’ হিসাবে বর্ণনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ