রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার খুতবার মাঝেই ফটোগ্রাফারদের সতর্ক করলেন মসজিদে নববির ইমাম মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত গহরপুরী রহ. সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য, এমপি এম এ মালেককে আলটিমেটাম রামিসা হত্যা মামলার রায়ের পর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ায় মুসলমানদের বর্তমান ও ভবিষ্যৎ কী?

টেক্সাসের পর ওহাইও অঙ্গরাজ্যেও হামলা, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকো সীমান্তবর্তী যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পর এবার ওহাইওর ডেটনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানি ও বহু লোক আহতের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষের দাবি, টেক্সাস হামলার মাত্র ঘণ্টা কয়েকের ব্যবধানে ওহাইওর এ হামলাটি ঘটল।

ওহাইও পুলিশের দেওয়া তথ্যের বরাতে ব্রিটিশ গণমাধ্যম 'বিবিসি নিউজ' জানায়, রবিবার (৪ আগস্ট) স্থানীয় সময় সকালে অঙ্গরাজ্যটির ডেটনের ওরিগন জেলার ইস্ট ফিফথ স্ট্রিটে আচমকা হামলাটি ঘটে। প্রাথমিকভাবে পুলিশ হামলাকারীকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও এরই মধ্যে তাকে আটক করা হয়েছে না কি পুলিশের গুলিতে তারও প্রাণহানি হয়েছে; সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে আহতদের চিকিৎসার জন্য ইতোমধ্যে স্থানীয় হাসপাতালে পাঠানোর কাজ শুরু হয়েছে।

এ দিকে গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলটি পুরোপুরিভাবে ঘিরে রেখেছে। পূর্বপরিকল্পিত এ হামলার পেছনে একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনো নিশ্চিতভাবে কোনো তথ্যই প্রকাশ করা হচ্ছে না।

এর আগে শনিবার (৩ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টার দিকে অঙ্গরাজ্যের এল পাসো শহরের 'ওয়ালমার্ট সুপার সেন্টার' নামে একটি শপিং মলে হামলাটি চালায় সন্দেহভাজন বন্দুকধারী। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ বেসামরিকের মৃত্যুসহ আহত হন আরও কমপক্ষে ২৬ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

যদিও পরবর্তীতে ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রুসিয়াস নামে এক শ্বেতাঙ্গ তরুণকে আটক করেছে টেক্সাস পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

অপর দিকে একই দিক দুপুরে টেক্সাস পুলিশের পক্ষ থেকে পাঠানো এক টুইট বার্তায় বলা হয়, শহরটির জনপ্রিয় সেই শপিং মলটিতে একজন সক্রিয় বন্দুকধারী হামলাটি চালিয়েছে। জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের হামলার শিকার অঞ্চলটি এড়িয়ে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় মার্কেট থেকে নেওয়া সিসিটিভি ফুটেজে হামলাকারীর ছবি শনাক্ত করা হয়েছে। যেখানে দেখা যায়, একটি কালো টি-শার্ট পরিহিত অবস্থায় নৃশংস এ হামলাটি চালিয়েছেন তিনি। তার কানে প্রটেক্টর ও হাতে ছিল রাইফেল। পরবর্তীতে মার্কিন সম্প্রচার মাধ্যমগুলোও হামলাকারীর এই একই ছবি প্রচার করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ