রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চিকিৎসকের পরামর্শ ছাড়া ডেঙ্গু টেস্ট নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে জ্বরে আক্রান্ত সব রোগীকে ঢালাওভাবে ডেঙ্গু (এনএস-১) টেস্ট না করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ঢালাওভাবে সব রোগীর এ পরীক্ষা করার ফলে ডেঙ্গু টেস্ট কিটের অপচয় হওয়ায় চিকিৎসকের পরামর্শ ছাড়া এনএস-১ টেস্ট না করার জন্য হাসপাতালগুলোকে নির্দেশনা দেয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার কনফারেন্স কক্ষে রোববার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় রাজধানী ঢাকায় ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলার লক্ষ্যে এ সভা হয়। সভায় এডিস মশার উৎসস্থল ধ্বংসের দিকে বেশি গুরুত্ব দিতে বলা হয়।

আলোচকরা বলেন, ঢাকা শহরে সর্বশেষ মশক সার্ভে রিপোর্ট অনুযায়ী ঢাকার বিভিন্ন এলাকায় ডেঙ্গু বিস্তারের সহায়ক ব্রটো ইন্ডেক্সি (বিআই) ২০ এর উপরে আছে। যেহেতু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে সেহেতু যে এলাকায় বিআই কম সে এলাকায় মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে।

আগামীকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখায় সারাদেশের ১৩টি সরকারি মেডিকেল কলেজের মেডিসিন কনসালটেন্ট, পেডিয়াট্রিক কনসালটেন্ট ও জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী ৭ ও ৮ আগস্ট ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য অধিদফতর থেকে বাকি ৫১টি জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, মেডিসিন কনসালটেন্ট ও পেডিয়াট্রিক কনসালটেন্টদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ডেঙ্গুর ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে।

সভায় ওষুধ প্রশাসন অধিদফতরের তথ্য অনুসারে জানানো হয়, গত ৩১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন আমদানিকারক মোট ৩ লাখ ৬৮ হাজার ২০০ কিট আমদানি করেছেন।

যার মধ্যে ৩ আগস্ট ১ লাখ ৫৭ হাজার। শিগগিরই বিভিন্ন আমদানিকারক আরও কিট আনার ব্যবস্থা গ্রহণ করেছে যার জন্য ওষুধ প্রশাসন অধিদফতর অনাপত্তিপত্র প্রদান করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ