রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিনামূল্যে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চোখের চিকিৎসায় বর্তমানে লন্ডন অবস্থান করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে ডেঙ্গু পরিস্থিতির খোঁজ-খবর নিচ্ছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তিনি বিনামূল্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। তার নির্দেশেই স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টা কাজ করছে। ডেঙ্গু রোগীর সংখ্যা যদি বেড়ে যায়, তাদের চিকিৎসার জন্য আরও তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। যেমন- শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট দেড়শ’ রোগীর জন্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত তিন দিন পর্যালোচনা করে দেখা গেছে, আগের চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কমেছে। ঢামেকে মোট ভর্তি ছিল ২ হাজার ৭শ’ ৯৪ জন। ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৯০ জন। এখন ভর্তি আছে ৬শ’ ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৫৪ জন।

বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতিকে মহামারি বলা যায় না জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ