রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের

বঙ্গভবনে দেশের বিশিষ্ট ৫৮ আলেমের উদ্দেশ্যে যা বললেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: হজ করতে যাওয়া ওলামা-মাশায়েখদের বিশেষ দলের উদ্দেশ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে আপনারা বাংলাদেশকে তুলে ধরবেন। বাংলাদেশি হাজি বা কোনো নাগরিকের আচার-আচরণ, কথা-বার্তায় কেউ যাতে কষ্ট না পায়, আমাদের সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি না হয়, সে দিকে বিশেষ খেয়াল রাখবেন।’

‘হজ মিশনে প্রথমবারের মতো আপনাদের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং এটি প্রমাণ করে যে বর্তমান সরকার ইসলাম ও আলেম-ওলামাদের যথাযথ সম্মান ও মর্যাদায় বিশ্বাসী। আপনাদের পরামর্শ ও দিক নির্দেশনায় সম্মানিত হাজিরা সঠিকভাবে হজব্রত পালন করতে সক্ষম হবেন। তাছাড়া হজ পালনকালে আপনাদের অর্জিত অভিজ্ঞতা আগামী হজ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে,’ যোগ করেন আবদুল হামিদ।

হজযাত্রীদের পরামর্শ ও দিক নির্দেশনা দিতে রাষ্ট্রীয় খরচে হজ করতে যাওয়া ওলামা-মাশায়েখদের সঙ্গে শনিবার (৩ জুলাই) বঙ্গভবনের দরবার হলে এক নৈশভোজে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে হজগামী ৫৮ জন বিশিষ্ট ওলামা মাশায়েখ বঙ্গভবনে আয়োজিত এ নৈশভোজে অংশ নিয়েছিলেন।

সূত্র মতে, বাদ মাগরিব ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেতৃত্বে ওলামা মাশায়েখদের বিশিষ্ট এ দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন। পরে রাষ্ট্রপতি আলেমদের সঙ্গে এশার নামাজ জামাতে আদায় করেন।

রাষ্ট্রপতির আমন্ত্রণে ওলামা মাশায়েখদের বিশেষ এ দলে দেশের বিভিন্ন বড় মাদরাসার প্রিন্সিপাল, মসজিদের খতিব, কওমি মাদরাসা ভিত্তিক শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আল হাইয়াতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ-এর একাধিক সদস্য ও তাদের ছেলেরা অন্তর্ভুক্ত উপস্থিত ছিলেন।

এসময় আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, পটিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম বোখারী, গওহরডাঙ্গা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন, ঢাকার গেন্ডারিয়ার মাদদরাসা বায়তুল উলুমের প্রিন্সিপাল মাওলানা জাফর আহমাদ, শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ প্রমুখ ওলামায়ে কেরাম সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

আল্লামা আশরাফ আলী তার বক্তব্যে বলেন, আজকের এ আয়োজনে অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি আশা করছি, সরকারের প্রতিটি সেক্টরে ওলামায়ে কেরামকে এভাবেই সংযুক্ত করা হবে।

নৈশভোজ শেষে ওলামা মাশায়েখদের বিশেষ এ দল দেশবাসী ও সারা বিশ্বের মুসলিমদের শান্তি কামনায় দোয়া করেন।

নৈশভোজে ৫৮ সদস্যবিশিষ্ট ওলামা মাশায়েখদ দলের সকল সদস্যরা ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হজযাত্রীদের ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে ৫৮ ওলামা মাশায়েখকে সৌদি পাঠাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। রাষ্ট্রীয় খরচে আলাদাভাবে ওলামা মাশায়েখদের এ বছরই প্রথম হজে পাঠানো হচ্ছে।

জানা যায়, আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট পাওয়া সাপেক্ষে ওলামা মাশায়েখদের এ বিশেষ দল সৌদি আরব যাবেন এবং ২৩ আগস্ট দেশে ফিরে আসবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ