শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষ, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও নৈশ্য কোচের মুখোমুখি সংঘর্ষে ছাত্রসহ নিহতের সংখ্যা বেড়ে ১০-এ দাড়িঁয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার সকালে সদর উপজেলার খোচাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নিশাত বাসের চালক চায়না (৩৫), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিপুল চন্দ্র (৩৫), আব্দুল আব্দুর রহমান (৪৫), মোস্তফা (৪৫), তার স্ত্রী ফাতেমা বেগম (৪০), বীরগঞ্জ উপজেলার গলিরামের মঙ্গলী রানী (৭০), একই এলাকার মনেস্বরের স্ত্রী জবা (৩৫) ও আব্দুল মজিদ (৩৬), বালিয়াডাঙ্গী উপজেলার আনোয়ারা বেগম (৪০) ও কামরুনেছা (৩৮) ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডিপজল এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে ছেড়ে ঠাকুরগাঁও যাচ্ছিল। আর নিশাত পরিবহনের বাসটি ঠাকুরগাঁও থেকে ছেড়ে দিনাজপুর যাচ্ছিল। খোঁচাবাড়ি এলাকায় পৌঁছালে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় দুই বাসের মধ্যখানে পড়ে যায় একটি মোটরসাইকেল ও একটি যাত্রীবাহী থ্রি হুইলার। সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। বাকিরা বংপুর হাসপাতালে মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ