রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উপস্থাপক মুসলিম হওয়ায় চোখ ঢেকে টকশোতে হিন্দু নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সম্প্রতি ভারতের জোম্যাটো কোম্পানির সরবরাহ করা খাবার এক মুসলিম ডেলিভারি বয় নিয়ে যাওয়ায় সে খাবার রাখেননি অমিত শুক্লা নামের এক গ্রাহক। এ ঘটনায় পুরো ভারত জুড়ে হিন্দুদের সাম্প্রদায়িকতার আরেকটি চিত্র সামনে এসেছে।

সেই প্রসঙ্গে কথা বলতে ভারতে নিউজ২৪ নামের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আমন্ত্রিত হন এসেছিলেন ‘হাম হিন্দু’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিষ্ঠাতা অজয় গৌতম।

এই অনুষ্ঠানের উপস্থাপক স্টুডিওতে প্রবেশ করেন, সঙ্গে সঙ্গেই নিজের চোখ ঢেকে রাখেন গৌতম। কারণ উপস্থাপক একজন মুসলিম। খালিদ নামের ওই উপস্থাপককে দেখা থেকে বিরত থাকতেই টিভির সম্প্রচারের সময় নিজের চোখ ঢেকে নেন গৌতম ।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওই টিভি চ্যানেলের প্রধান সম্পাদক অনুরাধা প্রসাদ। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনায় আমরা অত্যন্ত হতবাক। তার আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং এ কারণেই ভবিষ্যতে তাকে আর ওই চ্যানেলের কোনও অনুষ্ঠানে ডাকা হবেনা বলে এক টুইটে জানিয়েছেন অনুরাধা।

সামাজিক মাধ্যমেও এই ভিডিও ভাইরাল হয়ে গেছেন। এর তীব্র নিন্দা জানিয়েছেন নেটিজেনরা।

গৌতমের ‘হাম হিন্দু’ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর ওয়েবসাইটেও লেখা রয়েছে ‘মুসলিম তোষণনীতির বিরুদ্ধে লড়াই ও সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র গড়ে তোলাই মূল লক্ষ্য।’

সূত্র: এই সময়, মিল্লাত টাইমস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ