রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাশ্মীরে ভারতীয় সেনা প্রধান, এক সপ্তাহে ৩৫ হাজার সেনা মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীরে গত সপ্তাহে ১০ হাজার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। এবার সেখানে আরো ২৫ হাজার সেনা মোতায়েন করতে চলেছে মোদী সরকার।

বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর থেকেই সেনা জওয়ানরা কাশ্মীর উপত্যকায় পৌঁছাতে শুরু করে এবং শুক্রবার সকাল থেকে তাদের রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করার কাজ শুরু হয়ে গেছে।

উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান আরো জোরদার করতে সুরক্ষা বাহিনীর ১০০ কোম্পানি (প্রতি কোম্পানিতে ১০০ সেনা রয়েছে) সেনা মোতায়েন করা হচ্ছে বলে গত সপ্তাহে সরকারের তরফ থেকে জানানো হয়।

অন্যদিকে, ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে বৃহস্পতিবার কাশ্মীরের শ্রীনগরে পৌঁছেছেন। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সেনাপ্রধান আগামী দুই দিন কাশ্মীরেই থাকবেন।

গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার উপত্যকায় ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছিল। জম্মু ও কাশ্মীরের দুই দিনের সফর সেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ফিরে আসার পরেই এই অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সূত্র : এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ