রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

পশ্চিম তীরে ইহুদি বসতি চিরকাল থাকবে: নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পশ্চিম তীরে ইহুদি বসতি চিরকাল থাকবে। এ ইস্যুর সমাধান হয়ে গেছে এবং বসতি চিরকাল থাকবে।

গত মঙ্গলবার এফরাতে বসতি প্রকল্পের উদ্বোধনে তিনি এ মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের মাটিতে কোনও বসতি উচ্ছেদ হবে না। এটা প্রমাণিত, এতে শান্তির পক্ষে কোনও কাজে আসে না। আমরা বসতি উচ্ছেদ করেছি। তাতে কী পেয়েছি আমরা? আমরা ক্ষেপণাস্ত্রের আঘাত পেয়েছি। আর এমনটা হবে না।

নেতানিয়াহু আরও বলেন, যারা আমাদের উচ্ছেদ করতে তাদের কাছ থেকে পশ্চিম তীর রক্ষা করছি আমরা। আমরা নিজেদের শেকড় আরও গভীর, শক্তিশালী ও স্থায়ী করে তুলবো।

উল্লেখ্য, এমন মন্তব্য নেতানিয়াহু এই প্রথম করেননি। এর আগে ২০১৭ সালেও তিনি বলেছিলেন, আমরা এখানে চিরকাল থাকবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ