মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

এক মলাটে আলোকিত কওমির অবয়ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক মজুমদার

দেশে প্রচলিত ত্রিমুখি শিক্ষাধারার একটি কওমি। সনদের সরকারি স্বীকৃতি লাভের পর আলোকিত এ শিক্ষাধারা নতুন করে আলোচনায় এসেছে। আগে যারা এ শিক্ষাধারা সম্পর্কে তেমন জানতেন না তারাও এখন কওমি মাদরাসা সম্পর্কে ভালো ধারণা রাখেন। গত কয়েক বছরে আমাদের মূলধারার গণমাধ্যমে কওমি মাদরাসার নানা দিক আলোচিত হয়েছে। ফলে এতদিন অনালোচিত ও অনাদরে থাকা এ শিক্ষাব্যবস্থা সম্পর্কে সর্বমহলের কৌতূহল দেখা দিয়েছে। সেই কৌতূহল মেটাতেই এ শিক্ষাব্যবস্থার নানা দিক তুলে ধরা হয়েছে ‘সুপ্রভাত কওমি’ বইটিতে।

কওমি মাদরাসার ওপর আলোকপাত করা বইটি লিখেছেন জহির উদ্দিন বাবর। তিনি বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি। মূলধারার নিউজপোর্টাল ঢাকাটাইমসের বার্তা সম্পাদক। প্রায় দেড় যুগ ধরে লেখালেখির সঙ্গে জড়িত জহির উদ্দিন বাবরের মূল বিকাশটা হয়েছে কওমি মাদরাসায়। এজন্য স্বাভাবিকভাবেই এ অঙ্গনের প্রতি আন্তরিকতা ও মমতা থেকে তিনি তুলে ধরেছেন কওমির প্রকৃত অবয়ব। তার লেখায় এই অঙ্গনের প্রতি নিজের দরদের কথা যেমন উঠে এসেছে তেমনি সংস্কারযোগ্য বিভিন্ন দিক নিয়েও তিনি মার্জিত ভঙ্গিতে আলোচনা করেছেন।

বইটিকে লেখক তিনটি অধ্যায়ে ভাগ করেছেন। আলোকিত অঙ্গন শিরোনামে তিনি কওমি শিক্ষাধারার সম্ভাবনা ও ইতিবাচক নানা দিক তুলে ধরেছেন। সংকট-সংস্কার শিরোনামে তুলে ধরেছেন সময়ের প্রেক্ষাপট বিবেচনায় সংস্কারযোগ্য নানা প্রসঙ্গ। আর স্মরণীয়-বরণীয় শিরোনামে এ অঙ্গনে আলো ছড়ানো কিছু মানুষের ওপর স্মৃতি ও মূল্যায়নধর্মী বিশ্লেষণ উঠে এসেছে।

প্রাঞ্জল ভাষা, বোধগম্য বর্ণনা এবং পরিশীলিত চিন্তার কারণে বইটি যেকোনো পাঠককে ছুঁয়ে যাওয়ার মতো। কওমি অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট এবং যারা এ অঙ্গন সম্পর্কে ধারণা পেতে চান সবার জন্যই বইটি দরকারি বলে বিবেচিত হবে।

২২৪ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের দারুল উলূম লাইব্রেরী। সাদা অফসেট পেপারে ছাপা বোর্ড বাঁধাই বইটি অনলাইনে রকমারি ডটকমের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এছাড়াও বাংলাবাজারসহ দেশের অভিজাত লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে বইটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ