রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

জাকির নায়কের কট্টরপন্থী মতবাদ মালয়েশিয়ার জন্য হুমকি: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় ধর্মীয় বক্তা জাকির নায়েককে নিজেদের দেশে রাখতে চায় না মালয়েশিয়া। তাকে ‘অনাহূত অতিথি’ এবং ‘কট্টর’ সম্বোধন করে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, অন্য কোনো দেশ তাকে নিতে চায় না বলেই রাখতে হচ্ছে।

তুরস্কের আন্তর্জাতিক নিউজ চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে ৯৪ বছর বয়সী মাহাথির বলেন, ‘জাকিরের কট্টর মতবাদ আমার দেশের জন্য হুমকি।’

অথচ গত জুনে তিনি ভিন্ন কথা বলেছিলেন। সেই সময় দ্য স্টার পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে মাহাথির জানান, ভারতে সুবিচার পাবেন বলে মনে করেন না জাকির। তাই তার আশঙ্কাকে সমর্থন জানিয়েছে মালয়েশিয়া।

কিন্তু টিআরটি ওয়ার্ল্ডেকে দেওয়া সাক্ষাতকারে মাহাথির বললেন, ‘আমাদের দেশে ভিন্ন ভিন্ন বর্ণের, ধর্মের মানুষ আছে। আমরা এমন কাউকে চাই না ধর্ম সম্পর্কে যার কট্টর চিন্তাভাবনা রয়েছে। তাকে আবার অন্য কোথাও পাঠানো কঠিন। কারণ অনেক দেশ তাকে চায় না।’

এদিকে, মঙ্গলবার (৩০ জুলাই) ৫৩ বছর বয়সী ধর্মপ্রচারক জাকির নায়েক ভারতের আনা সন্ত্রাসবাদের অভিযোগ অস্বীকার করে আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ