শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

এডিস মশার লার্ভা পাওয়ায় কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানের সুপারভাইজার মোহম্মাদ সাঈদকে ২৬৯ ধারামতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয় দেওয়ান।

আজ বুধবার পুরান ঢাকার জনসন রোডে লার্ভা শনাক্তকরণে ডিএসসিসি কর্তৃক পরিচালিত অভিযানে এ দণ্ড দেয়া হয়। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান শুরু করেছে ডিএসসিসি। এছাড়া ডেঙ্গু বিষয়ে সার্বক্ষণিক সেবা দিতে ডিএসসিসির হটলাইন (০৯৬১১০০০৯৯৯) চালু রয়েছে।

এ নম্বরে ফোন করলে স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু আক্রান্ত রোগীর বাসায় গিয়ে সেবা দেবেন। এছাড়া চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৭ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রান্ত পরামর্শ দিতে জরুরি সেবা নিশ্চিত করতে গুলশানস্থ নগর ভবনে একটি কল সেন্টার (০১৯৩২-৬৬৫৫৪৪) চালু করেছে। এ নম্বরে ফোন করে যে কেউ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার চিকিৎসা ও পারমর্শ নিতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ