শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তারা ইসলামের ইতিহাস জানে না, কোরআনও বুঝে না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তার অঙ্গীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমরা রাসূল সা.-এর দেখানো পথ অনুসরণ করে সংখ্যালঘুদের উপসনালয়গুলো সংরক্ষণ করব।

সোমবার ইসলামাবাদে সংখ্যালঘু দিবসের একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে ইমরান খান এসব কথা বলেন। খবর ডন উর্দূর।

সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করে পাক প্রধানমন্ত্রী বলেন, ইসলামের ইতিহাসে কোথাও ধর্মান্তকরণে বাধ্য করার কথা বলা হয়নি। যারা এই কাজ করছে, তারা ইসলামের ইতিহাস জানে না, নিজেদের ধর্ম সম্পর্কে জানেন না। তারা কোরআনও বুঝে না।

তিনি বলেন, ইসলামে শুধুই আল্লাহর বাণী সবার কাছে পৌঁছে দেয়ার কথা বলে। কারো প্রতি জুলুম বা মত চাপিয়ে দেয়া ইসলামবিরোধী কাজ।

ইমরান খান বলেন, আইনের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে পাকিস্তানে সংখ্যালঘুদের সব অধিকার নিশ্চিত করা হবে। তাছাড়া সংখ্যালঘুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ