রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গুজব সম্পর্কে জনসচেতনতার লক্ষ্যে মসজিদে খুতবা দেয়ার অনুরোধ ইফার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু ও বন্যা কবলিত এলাকায় সতর্ক থাকা এবং বিভিন্ন গুজবকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে দেশের সকল জেলা-উপজেলার ইমাম ও খতিবদের জুমআর নামাজের খুতবায় আলোচনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

জানা যায়, গত কয়েকদিন যাবত দেশে ডেঙ্গু জ্বর ও বন্যা কবলিত এলাকায় সাধারণ জনগণের সতর্ক থাকা, এবং বিভিন্ন গুজবকে কেন্দ্র করে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে।

ডেঙ্গু জ্বর প্রতিরোধে বাসা-বাড়ি পরিস্কার রাখা, জ্বর হলে দ্রুত হাসপাতালে ক্লিনিকে ভর্তি হওয়া, প্যারাসিটামল ছাড়া অন্য কোনো এন্টিবায়োটিক গ্রহণ না করাসহ বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা দেবার জন্য ইমাম-খতিবদের অনুরোধ করা হয়েছে।

এছাড়া, দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় সরকারের ত্রাণ কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পানিবাহিত রোগ থেকে সকলকে সচেতন থাকার জন্যও নির্দেশনা প্রদান করার কথাও বলা হয়েছে।

বিভিন্ন গুজবকে কেন্দ্র করে কিছু স্থানে গণধোলাইয়ের মত ঘটনা ঘটেছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে স্থানীয় পুলিশকে বা ৯৯৯ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা যেতে পারে।

এছাড়া একটি স্বার্থান্বেষী মহল ‘পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা লাগবে’ এ সংক্রান্ত একটি গুজব তৈরি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে চলমান উন্নয়ন কার্যক্রম স্থবির ও আইন শৃংখলা অবনতির চেষ্টা করছে।

এ সকল বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল মসজিদে ইমাম/খতিবদের পক্ষ থেকে জুমআর নামাজের খুতবায় জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ