বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

‘রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে প্রস্তুত মিয়ানমার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার প্রতিনিধিদলের প্রধান মিন্ট থোয়ে জানিয়েছেন, রোহিঙ্গাদের ই-আইডি কার্ড দিয়ে দেশে ফেরত নেয়া হবে।

যেখানে তাদের জাতিগত পরিচয়ের প্রশ্ন থাকবে না। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে দু'দিনের সফর শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তবে আইডি কার্ড এবং ক্যাম্পে থাকতে হবে এমন শর্ত নাকচ করে নাগরিক অধিকার ভিটেমাটি ফেরত ও নিরাপত্তার নিশ্চয়তায় নিজ দেশে ফেরার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা।

এর আগে প্রতিনিধিদলটি বিভিন্ন ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। রোহিঙ্গা নেতারা বলছেন, এই বৈঠক লোক দেখানো।

আগের প্রস্তাবগুলোকেই বারবার চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে এবং তাদের সব দাবির প্রশ্নে নীরব থেকেছেন মিয়ানমারের প্রতিনিধিরা। তবে সংকট সমাধানে আলোচনা অব্যাহত রাখতে রোহিঙ্গাদের প্রস্তাবে রাজি হয়েছে মিয়ানমার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ