শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

নিখোঁজের ৮ ঘণ্টা পর বুড়িগঙ্গায় মিলল ছাত্রের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিখোঁজের ৮ ঘণ্টা পর নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা থেকে ইমন (১১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোছল করতে গিয়ে নিখোঁজ হয় ইমন। পরে রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পরানসামারা গ্রামের জসিম উদ্দিন ও রূপা বেগমের ছেলে। সে তার বাবা মায়ের সঙ্গে ফতুল্লার পঞ্চবটি ধর্মগঞ্জ এলাকায় থাকতো। ইমন স্থানীয় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ইমন নদীতে গোছল করতে নেমে পানিতে ডুবে যায়। এরপর তার সমবয়সীরা অনেক খোঁজাখুজি করে না পেয়ে তার বাড়িতে খবর দেয়।

পরে স্থানীয় লোকজন থানায় ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেয়। বিকাল থেকে ডুবুরি দল চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় নিখোঁজ ইমনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ