রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা

রেললাইনে ট্রাক, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের কালিহাতীর সল্লা এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে উঠে পড়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উঠে যায়।

এতে রেল লাইন কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ থা‌কে। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় দুটি ট্রেন আটকা পড়ে।

পরে ট্রাক‌টি উদ্ধার কাজ শে‌ষে সকাল সা‌ড়ে ৯টার দি‌কে ওই লাইন দি‌য়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে রেললাইন দি‌য়ে ঘণ্টায় ১০ কি‌লো‌মিটার গ‌তিতে ট্রেন চলাচল করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ