শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

নতুন আকাশযান ‘ভোলোকপ্টার’ আসছে আগামী বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যানযট আগামী বছর থেকে দুবাই, সিঙ্গাপুর ও জার্মানিতে কার্বন নিঃসরণমুক্ত ‘ভোলোকপ্টার’ নামক নতুন যান আকাশে উড়বে।

পৃথিবীর অনেক বড় বড় শহরে ভয়ানক যানজট হয়ে থাকে। যানজটে সবার নাভিশ্বাস উঠে। যানজট থেকেও সহজে মুক্তি মিলে না। যানজটের সমস্যা নিরসনে বড় বড় শহরগুলোতে ‘ভোলোকাপ্টার’ যান চালুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ভোলোকাপ্টার যান চলতে পারবে।

ভোলোকপ্টার ড্রোনের সাহায্যে চলবে। তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাত্রী উঠানো-নামানো পরিচালিত করবে। জার্মানির একটি প্রতিষ্ঠান ‘ভোলোকপ্টার’ যান তৈরি করেছে। কোম্পানিরও সিইও জানান, আগামী বছর থেকেই বাণিজ্যিকভাবে ‘ভোলোকপ্টার’ যান বিক্রি শুরু করবেন।

ভোলোকপ্টারকে পরিবেশ বান্ধব যানবাহন বলা হচ্ছে।  আমরা সবসময় গাড়িতে চালক দেখে অভ্যস্ত। কিন্তু ‘ভোলোকপ্টারে’ কোন চালক থাকবে না। এটি নিজে নিজে যাত্রী উঠা-নামা করবে। নির্মাতা প্রতিষ্ঠান আশা করছে, আগামী ১০ বছরের মধ্যেই ‘ভোলোকপ্টার’ প্রতি ঘণ্টায় এক লক্ষ যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে।

ভোলোকাপ্টারের নিজস্ব ব্যাটারি থাকবে। ব্যাটারির নাম ‘ভোলো-হাবস’। ভোলোকাপ্টারটি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পূর্বে রোবট ভোলোকাপ্টারের ব্যাটারি পরিবর্তন করবে।

বেশ কিছুদিন আগে জার্মানির বার্লিনে এক সবুজ প্রযু্ক্তি উৎসবে ভোলোকাপ্টারের প্রদর্শনী হয়। ভবিষ্যতের সবুজ বিশ্বের সম্ভাবনাও দেখানো হয়। আশা করা যায়, ভবিষ্যৎয়ে ঢাকা মহানগরীর ভয়ানক যানজটেও ‘ভোলোকপ্টার’ নামক যান চলবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ