শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইত্তেফাকুল ওয়ায়েজীনের কমিটি গঠনের দায়িত্ব নিলেন মাওলানা মামুনুল হক ও আইয়ুবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান:বরেণ্য উলামায়ে মাশায়েখগণের উপস্থিতিতে ১৪ জুলাই (রবিবার) বাদ আছর কেরানীগঞ্জের ঘাটারচর তারবিয়াতুল উম্মাহ মাদরাসায় ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ এর কমিটি পুনর্গঠন নিয়ে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বর্তমান কমিটির নেতৃবৃন্দ মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবির কাছে নতুন কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়। তারা আগামী কিছুদিনের মধ্যে ইত্তেফাকের মজলিসে শুরা ও মজলিসে আমেলা গঠনের দায়িত্ব গ্রহণ করেন । কমিটি পুনর্গঠনের আগ পর্যন্ত বর্তমান কমিটির দায়িত্বশীলদেরকে কাজ চালিয়ে যেতে বলেন ।

বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মুফতি জাবের কাসেমী, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, ইউসুফ বিন এনাম শিবপুরী, মুফতি ইয়াসিন আহমেদ ফারুকী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি ওসমান গনি মুছাপুরী, মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, মুফতি আব্দুল্লাহ নাটোরী,মাওলানা রিয়াদ মাহমুদ খান,মাওলানা দেলোয়ার হোসেন মাইজি,মাওলানা আব্দুল বাতেন,মুফতি জাহিদ হাসান জামালপুরী ও মুফতি রিজওয়ান রফিকী প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ