রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাস্তার মোড়ে মোড়ে 'জয় শ্রীরাম' বিষয়ে অমর্ত্য সেনের মন্তব্যের পোস্টার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের 'জয় শ্রীরাম' নিয়ে করা মন্তব্য এবং তার ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে কলকাতার রাস্তার মোড়ে মোড়ে।

গত ৫ জুলাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, এর আগে আমি কখনও 'জয় শ্রীরাম' স্লোগান শুনিনি। এখন এটা মানুষকে মারধর করতে ব্যবহার করা হচ্ছে। আমি মনে করি, এরসঙ্গে বাংলার সংস্কৃতির কোনও যোগ নেই।

Image result for amartya sen poster

পোস্টারে অমর্ত্য সেনের মন্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে, আমি আমার ৪ বছরের নাতনিকে জিজ্ঞেস করেছিলাম, তার প্রিয় দেবতা কে? সে বলেছিল মা দুর্গা। মা দুর্গার সঙ্গে রাম নবমীর কোনও তুলনাই হয় না।

Image result for amartya sen poster

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, কলকাতাবাসীর পক্ষ থেকে এই পোস্টার লাগানো হয়েছে। নীল, সাদা, রং-এ তৈরি করা হয়েছে পোস্টারটি। এ পোস্টার লাগানোর সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, তবে অমর্ত্য সেনের মন্তব্যকে স্বাগত জানিয়েছে তারা।

Image result for amartya sen sri ram poster

রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, বাংলার মানুষ এবং নাগরিক সমাজের পক্ষ থেকে এই পোস্টার। অর্মত্য সেন পশ্চিমবঙ্গ এবং ভারতের গর্ব।

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ