রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে বিকল হওয়া ট্রলারের ৩৮ যাত্রী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার সময় যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ট্রলারে থাকা পর্যটকসহ ৩৮ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এদের মধ্যে ৮জন পর্যটক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জোসেল রানা বলেন, শুক্রবার দুপুরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রলারটি মিয়ানমারের দিকে ভেসে যাচ্ছিল।

খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থল থেকে বিকল ওই ট্রলারের যাত্রীদের উদ্ধার করে সেন্ট মার্টিন দ্বীপে নিয়ে যায়। উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন, তারা যাতে আতঙ্কিত না হন সেদিকে দৃষ্টি রাখা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. রবিউল হাসান বলেন, সাগরে পর্যটকসহ বিকল ট্রলারটি উদ্ধার করে দ্বীপে নিয়ে আসা হয়েছে। এতে কোনো ধরনের সমস্যা হয়নি। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ