বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে জামিয়া আশরাফিয়ায় খেলাফত মজলিস নেতারা মসজিদে নববির স্মার্ট কমান্ড সেন্টার ২৪ ঘণ্টা সচল গণভোটের রায় উপেক্ষা করলে মানুষ আবার রাজপথে নামবে: আমিরে মজলিস দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট

আফগানিস্তানে যুদ্ধ করে আফসোসে পুড়ছে মার্কিন সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার প্রেক্ষাপটে ওয়াশিংটন আফগানিস্তানে যুদ্ধ শুরু করেছিলো। সেই যুদ্ধ অবসানে এখন তালেবানের সঙ্গে দফায় দফায় শান্তি আলোচনা চালাচ্ছে মার্কিন প্রশাসন। এরই মধ্যে প্রকাশিত পিউ রিসার্স সেন্টারের এক জরিপের ফলাফল থেকে মার্কিন মার্কিন সেনাবাহিনীর পরিতাপ ও আফসোসের চিত্র ফুটে উঠেছে।

বুধবার প্রকাশিত ওই জরিপ থেকে জানা যায়, মার্কিন সেনাবাহিনীর অধিকাংশ প্রবীণ সদস্য মনে করেন ১৮ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ করে কোন লাভ হয়নি।

ওই জরিপে দেখা যায়, প্রবীণ সৈনিক (৫৮%) ও সাধারণ মানুষের (৫৮%) বেশিরভাগ মনে করেন আফগানিস্তানে যুদ্ধ করে কোন লাভ হয়নি। তবে ১০ জনের মধ্যে চারজনের কম সংখ্যক উত্তরদাতা বিপরীত মনোভাব পোষণ করেন।

ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ সম্পর্কেও প্রশ্ন করা হয়েছে। ৬৪ শতাংশ প্রবীণ যোদ্ধা বলেছেন যে ইরাকে যুদ্ধছিলো অর্থহীন। আর ৫৫% বলেছেন সিরিয়ায় যুদ্ধ করে লাভ হয়নি।

প্রসঙ্গত, আফগান তালেবানের সঙ্গে রাজনৈতিক চুক্তি করতে চাচ্ছে ওয়াশিংটন, যাতে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেয়া যায়। গত একটি সপ্তাহ ধরে ষষ্ঠ দফায় কাতারের দোহায় তালেবানের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র : এসএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ