রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফের কালিহাতীতে রেলসেতুতে ধস, ট্রেন চলাচলে সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুইদিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি নদীর উপর নির্মিত রেলসেতুর উত্তর দিকের মাটি কিছুটা সরে যাওয়ায় ট্রেন চলাচলে সাময়িক অসুবিধা সৃষ্টি হয়েছে। আগামী দুই মাসের জন্য ঘণ্টায় সাত কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

রেলওয়ে ও সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুর্ঘটনা এড়াতে আগামী দুই মাসের জন্য ঘণ্টায় সাত কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচলের নির্দেশ প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে রেল সেতুর সংযোগস্থলে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। সেতুও কিছুটা মেরামত করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের সতর্কতার কারণে ট্রেন চলাচল স্বাভাবিকের তুলনায় ধীর গতিতে চলছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসেও একবার এই সেতুর উত্তর পাশের সংযোগস্থল থেকে মাটি ধসে ৩৬ ঘণ্টা ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরে মেরামতের পর পুনরায় রেল যোগাযোগ চালু হয়েছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ