বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৫ যাত্রী।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই উপজেলার কেশমপাড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, জেলার বরুড়া উপজেলার নশরথপুড় গ্রামের আলী হোসেন (৬০), চেঙ্গারহাট গ্রামের আবুল বাশার (৩৭), চৌদ্দগ্রাম উপজেলার ছোটচলুন্ডা গ্রামের হাসিনা বেগম (২৫) ও লালমাই উপজেলার কাপাশতলা গ্রামের নুরজাহান বেগম (৪৭)।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার লালমাই উপজেলাধীন বাগমারা ইউনিয়নের কেশমপাড় এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী দোয়েল সুপার নামের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ