বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা ফজলুর রহমানের দলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে জামিয়া আশরাফিয়ায় খেলাফত মজলিস নেতারা মসজিদে নববির স্মার্ট কমান্ড সেন্টার ২৪ ঘণ্টা সচল গণভোটের রায় উপেক্ষা করলে মানুষ আবার রাজপথে নামবে: আমিরে মজলিস দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন

স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত, ডিএসসিসিকে লিগ্যাল নোটিশ আইনজীবীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্ত্রী ডেঙ্গুতে আক্রান্তের কারণে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গত ২৯ জুন আমার স্ত্রী (নোটিশদাতার স্ত্রী) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পাঁচ দিন হাসপাতালে থেকে আংশিক সুস্থতা লাভ করেন। যেহেতু এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের নিতে হবে। ক্ষতিপূরণের পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে খিলগাঁও এক নম্বর ওয়ার্ডে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অন্যথায় আইন অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারের জন্য উচ্চ আদালতে শরণাপন্ন হওয়াসহ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ