বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতাকারীদের থেকে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আবারো দু-সপ্তাহ পিছিয়ে গেল অযোধ্যা-বাবরি মাসজিদ মামলার শুনানি। কারণ অযোধ্যায় জমি বিতর্কে গঠিত মধ্যস্থতাকারী কমিটি বিতর্ক সংক্রান্ত স্টেটাস রিপোর্ট হাতে পেলেই এনিয়ে এগোতে চায় সুপ্রিম কোর্ট।

আজ বৃহস্পতিবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ওই কমিটির তৈরি করা স্টেটাস রিপোর্ট আদালতে জমা করতে হবে মধ্যস্থতাকারী কমিটিকে। পরবর্তী শুনানি হবে ২৫ জুলাই।

প্রসঙ্গত, মামলার দ্রুত শুনানির আবেদন করে সুপ্রিম কোর্টে আবেদন করেন গোপাল সিং বিসার্দ। তার বক্তব্য ছিল, বিতর্ক নিরসনে যে মধ্যস্থতাকারী কমিটি গঠন করা হচ্ছে তাতে কোনও কাজ হচ্ছে না। সেই মামলারই শুনানি হয় এদিন।

আজ বৃহস্পতিবার অযোধ্যা মামলা ওঠে সুপ্রিম কোর্টে। শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ মন্তব্য করে, বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিতর্কের নিরসনে গঠন করা হয়েছিল একটি মধ্যস্থতাকারী কমিটি। তাই আগে ওই কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, ৮ মার্চ ৩ সদস্যের একটি মধ্যস্থতাকারী কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। আপোষে মামলাটি মিটিয়ে ফেলার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি ফকির মহম্মদ খালিফুল্লার সভাপতিত্বে গঠিত হয় ওই কমিটি।

এছাড়াও ওই কমিটিতে ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর ও মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী শ্রীরাম পাঁচু। আদালতের নির্দেশ ছিল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ওই কাজ করতে হবে। সমস্যা সমাধানের জন্য আগামী ১৫ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয় কমিটিকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ