রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানা যায়।

আজ বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এক সভায় মামলার সিদ্ধান্ত নেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এছাড়া মামলা হয়েছে ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামীমসহ ১১ জনের বিরুদ্ধে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালে ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় কথিত ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা ও মুহাম্মদ শাহজাহান ভূইয়ার কাছ থেকে চার কোটি টাকা পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তর করেছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যা মানিলন্ডারিং আইনের পরিপন্থি। অভিযোগে আরও বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে ও ক্ষমতার অপব্যবহার করে এ সুবিধা নিয়েছেন এস কে সিনহা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ