রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদপুরে ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের চাঁদগেটে ছেলেধরা সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তার বয়স আনুমানিক ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের বরাতে মোহাম্মদপুর থানার এসআই বুলবুল আহমেদ জানান, সম্প্রতি পদ্মা সেতুর জন্য মানুষের মাথা লাগবে এমন গুজব বেশ কিছুদিন ধরে এ এলাকায় মানুষের মাঝে আতঙ্ক তৈরি করে। সন্ধ্যার পর ওই যুবক শিশুটির সঙ্গে কথা বলে। তা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ওই যুবককে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাবাসী এ নিয়ে কথা বলতে চাচ্ছে না। হত্যাকাণ্ডটির সঙ্গে এলাকার বাসিন্দারা জড়িত থাকায় কেউ মুখ খুলতে চাচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ