রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নারী শিশুসহ ৪ জনকে কুপিয়ে হত্যার পর ঘাতক গণপিটুনিতে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুমিল্লার দেবীদ্বারে এক রিকশা চালক তিন নারীসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে সেই রিকশা চালক মোখলেসুর রহমানও মারা গেছেন।

দেবীদ্বারের সুলতানপুরের রাধানগরে বুধবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম আনু (৪৫), তার ছেলে মো: হানিফ (১৩), আবদুল খালেকের স্ত্রী মাজেদা বেগম (৬০) ও তার পুত্রবধূ নুরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৪০)।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাশের বাড়ির রিকশা চালক মোখলেসুর রহমান দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে অন্তত ১০ জনকে মারাত্মকভাবে আহত করে। এদের মধ্যে ঘটনাস্থালে আনোয়ারা বেগম, মো: হানিফ, নাজমা বেগম মারা যান।

হাসপাতালে নেয়ার পর মারা যান মাজেদা বেগম। পরে স্থানীয়দের গণপিটুনিতে মারা যায় মোখলেসুর রহমান।

আহতদের মধ্যে ৫ জন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ