বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ইমরান এইচ সরকারের ঘরে চোর, খোয়া গেল সনদ-দলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারীতে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে জমির দলিল, স্বর্ণালঙ্কারের সঙ্গে ইমরান এইচ সরকারের সার্টিফিকেটগুলোও নিয়ে গেছে চোর।

খবর পেয়ে রাজীবপুর থানার এসআই সিদ্দিকুর রহমান ও পুলিশের একটি দল বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের দাবি এটি ডাকাতি নয় দুর্ধর্ষ চুরি।

এ বিষয়ে এসআই সিদ্দিকুর রহমান বলেন, সরেজমিন জিজ্ঞাসাবাদে জেনেছি ঘরগুলোতে তালা দেয়া ছিল না। ঘরের আসবাবপত্রের বিভিন্ন ড্রয়ারে রাখা কাগজপত্র এলোমেলো করা অবস্থায় পাওয়া গেছে। তবে কি কি চুরি হয়েছে নির্দিষ্ট করে তিনি বলতে পারেননি ইমরান এইচ সরকারের বাবা।

ইমরান এইচ সরকারের পিতা মতিউর রহমান বলেন, বাড়িতে আমরা স্বামী-স্ত্রী ছাড়া কেউ থাকে না। গত রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে আমরা স্বামী-স্ত্রী ঘুমিয়েছিলাম। বৃষ্টি হওয়াতে কোনো শব্দ টের পাইনি। সকালে উঠে দেখি ইমরানের রুমসহ পাঁচটি রুম খোলা। চোরেরা ঘরের বিভিন্ন কাগজপত্র এলোমেলো করেছে। ইমরানের সার্টিফিকেটগুলো খুজে পাচ্ছি না। জমির দলিল ছিল সেগুলোও নেই। কয়েকটি নতুন কাপড় ও গয়না ছিল সেগুলোও নেই। এসব স্বর্ণালঙ্কার ও কাপড় চোপরের মুল্য প্রায় আড়াই লাখ টাকা।

ঢাকায় অবস্থানরত ইমরান এইচ সরকার বলেন, সকালে বাবার কাছে ফোনে এ খবর পেয়েছি। বাড়িতে আমার মূল্যবান অনেক কাগজপত্র ও সার্টিফেকেট ছিল, সেগুলো নাকি পাওয়া যাচ্ছে না। নতুন কিছু কাপড় ছিল সোনার গয়না ছিল সেগুলোও গায়েব। বিষয়টি আমি কুড়িগ্রাম পুলিশ সুপারকে জানিয়েছি।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ