শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮


বাংলাদেশ ইসলামী আন্দোলনের ওমান শাখার সহ সভাপতির ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মাতরাহ মহানগর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ ওমানের রাজধানী মস্কাটের রুই বদর আল-সামা হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৬টায় ওমানের রাজধানী মস্কাটের রুই বদর আল-সামা হাসপাতালে ইন্তিকাল করেন।

জানা গেছে সোমবার (৮ জুলাই) বুকে ব্যথা অনুভব করলে দ্রুত বদর আল-সামা হাসপাতালে ভর্তি করা হয়, মধ্যরাতে হঠাৎ স্ট্রোক করলে তাৎক্ষণিক আইসিইউ-তে স্থানান্তর করা হয়। মঙ্গলবার( ৯ জুলাই) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরদেহ হাসপাতালের হিমাগরে রাখা হয়েছে, দ্রুত তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির নেতারা। জানা গেছে মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ