রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তালেবানের সঙ্গে প্রভাবশালী আফগান নাগরিকদের শান্তি আলোচনা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানি ও কাতারের উদ্যোগে রবিবার দোহায় দুই দিনব্যাপী শান্তি আলোচনা শুরু হয়েছে৷ প্রায় ৭০ জন প্রভাবশালী আফগান নাগরিক তালেবানের সঙ্গে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন৷

সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পাশাপাশি নারী অধিকারের বিষয়টিও বৈঠকে প্রাধান্য পাচ্ছে বলে জানা গেছে৷

সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সময় গঠিত হাই পিস কাউন্সিলের সদস্য আসিলা ওয়ারদাক জানান, আলোচকরা যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছেন৷ এছাড়া নারী অধিকার, অর্থনৈতিক উন্নয়ন ও সংখ্যালঘুদের অধিকার নিয়েও আলোচনা চলছে৷

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির প্রশাসনের সঙ্গে আলোচনা করতে রাজি নয় তালেবান৷ তাই প্রায় ৭০ জন আফগান নাগরিক এই আলোচনায় অংশ নিচ্ছেন৷ রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা এবং ছয়জন নারী আছেন এই দলে৷ তবে তালেবান জানিয়েছে, যাঁদের সঙ্গে আলোচনা হচ্ছে তাঁরা ‘ব্যক্তি পরিচয়ে' সেখানে গেছেন৷

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের আলোচনা শুরুর ছয়দিন পর শুধু আফগানদের নিয়ে দুইদিনব্যাপী এই আলোচনাটি হচ্ছে৷ এর পর মঙ্গলবার থেকে আবারও যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনা শুরু হবে৷ আলোচনা শেষে একটি চুক্তিতে পৌঁছতে চায় যুক্তরাষ্ট্র৷ এতে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং আফগানিস্তানকে বিদ্রোহীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে তালেবানের কাছ থেকে একটি অঙ্গীকার পাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে৷

সূত্র: এএফপি, ডয়েচ ভেলে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ