রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চোখ মেলেছেন এরশাদ: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‌‌হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় উন্নত হয়েছে, তিনি চোখ মেলে তাকিয়েছেন। তবে শঙ্কামুক্ত নন।

মঙ্গলবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এরশাদকে দেখে এসে দুপুরে দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জিএম কাদের বলেন, বেলা ১১টায় আমি সিএমএইচে তাকে দেখতে গিয়েছিলাম। দেখলাম তিনি মাথা নাড়াচাড়া করছেন। ডাক দিলে তিনি চোখ খুলে তাকিয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত নন। তিনি যতটুকু ভালো আছেন দোয়ার জোরে আছেন।

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাতে তিনি বলেন, এরশাদকে আজ ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেয়া হচ্ছে না। তবে তার হজমের স্বাভাবিক প্রক্রিয়া অচল রয়েছে। চিকিৎসকদের ভাষায় তার (এরশাদ) কিছুকিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, ওষুধ ও মেশিনের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ